1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ এমপি এনামুল হক এনামের পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু সাবেক চেয়ারম্যান দিদারের জামিন, শেষ হলো কারাবাস প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ মুফতি আবু তাহের নদভীর ইন্তেকাল: ইলম ও খেদমতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান

দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৫৮০ বার পড়া হয়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণের।

আগামীকাল সোমবার (১৫ জুলাই) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

এর আগে দেশের বাজারে এক ভরি সোনা সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় বিক্রি হয়েছে। চলতি বছরের ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ২০ এপ্রিল বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৩১ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৬৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৮ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট