1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবিদায় ও নববর্ষ বরণ উৎসবের সূচনা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এম. ইয়াকুব আলীর ব্যক্তিগত পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ ভবিষ্যতেও সমাজকল্যাণে কাজের অঙ্গীকার পটিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ এমপি এনামুল হক এনামের পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

পটিয়া অফিস

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল মনছুর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে পটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল মনছুর চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ছিদ্দিক কলোনির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকায় পটিয়া পৌরসভা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন ভুক্তভোগী গৃহবধূ। স্বামীর একটি আইনি বিষয়ে সহযোগিতার সূত্র ধরে পরিচয় হয় আবুল মনছুরের সঙ্গে। এরপর ২০১৯ সালে গৃহবধূর বাসায় গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মনছুর। ধর্ষণের সেই ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন তিনি।

এরপর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নারীকে ব্ল্যাকমেইল করেন এবং একাধিকবার ধর্ষণ করেন। প্রতিবারই মনছুর নতুন করে ভিডিও ধারণ করত এবং সেগুলো ব্যবহার করে ভুক্তভোগীকে হুমকি দিত ও মানসিক চাপে রাখত। শনিবারও এমন কাজ করলে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং মনছুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, ঘটনাটি খুবই সংবেদনশীল হওয়ায় গৃহবধূর মামলাটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। অভিযোগটি যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা নিতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট