[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
চট্টগ্রামের পটিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,প্রবীণ রাজনীতিবিদ শামসুদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে পটিয়ায় মুক্তিযোদ্ধা মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মহান মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পটিয়া অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পরও তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর সততা, দেশপ্রেম ও ত্যাগের ইতিহাস পটিয়াবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকালে পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পারিবারিক সূত্র জানায়, মরহুমের জানাজা আজ বাদে জুম্মা মরহুমের নিজ বাড়ীস্থ আলীম উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে,পরে পারিবারিক কবরস্থানে দাফন হবে।