পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম বলেছেন, পটিয়ায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কিংবা কিশোর গ্যাংয়ের জায়গা হবে না। পটিয়াকে শান্তি, শৃঙ্খলা ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বুধবার পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে জনসংযোগকালে এসব কথা বলেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
এনামুল হক এনাম বলেন, দীর্ঘদিন ধরে পটিয়ার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। জনগণের সমর্থন পেলে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক ও ক্রীড়া কার্যক্রম জোরদারের কথাও জানান তিনি।
জনসংযোগকালে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।