আবদুল্লাহ আল নোমানঃ
পটিয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বর্ষবরণ ও বর্ষবিদায় উদযাপন পরিষদের সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ বৈশাখী মেলা আয়োজনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে। মেলাটি অনুষ্ঠিত হবে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক উপস্থাপন করা হবে।
গঠিত কমিটিতে তৌহিদুল আলমকে চেয়ারম্যান, মোঃ নাছির উদ্দীনকে সদস্য সচিব এবং মাষ্টার শ্যামল দে-কে সমন্বয়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন আবদুল হাকিম রানা, আবদুর রাজ্জাক, দীপক শীল ও কাজী মোরশেদ।
অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে ১০টি উপকমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে অর্থ, প্রচার, সাংস্কৃতিক, মঞ্চ ও সাজসজ্জা, শৃঙ্খলা, র্যালি ও আনন্দ শোভাযাত্রা, আপ্যায়ন, অভ্যর্থনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং স্টল ব্যবস্থাপনা উপকমিটি উল্লেখযোগ্য।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ নাছির উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মোজাম্মেল হক, মঈনুল আলম ছোটনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই আয়োজন সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। দক্ষিণ চট্টগ্রামে একটি প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী বৈশাখী মেলা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন