1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাকরি ফেরতের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ইসলামি ব্যাংকের ৫ হাজার কর্মী নিয়ে এমপি জসিমের খোলা চিঠি দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদকের মা নুরজাহান বেগম আর নেই ছনহরায় যুবতীর আত্মহত্যা, পরিবারের আহাজারি দলীয় প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমানের-এর পাশে এমপি এনামুল হক এনাম জনতার রায়ে বিজয়ী এমপি এনামুল হক এনামকে যুবনেতা এস এম রেজা রিপনের উষ্ণ অভিনন্দন গণরায়ে নির্বাচিত এমপি এনামুল হককে খবরপটিয়া পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা চট্টগ্রাম-১২ : ৫৮ কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে ধানের শীষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৫৮ কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৫৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে পড়েছে ৬৬ হাজার ৭২৬ ভোট। কৈয়গ্রামে নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন এনামুল হক এনাম পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলছে পটিয়ায় চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

থানায় ঘুমিয়ে থাকা পুলিশের সঙ্গে গ্রেফতার ছাত্রলীগ নেতার সেলফি ভাইরাল ঘুমে পুলিশ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়ায় থানার ভেতর পুলিশি হেফাজতে থাকা অবস্থায় চেয়ারে বসে ঘুমাতে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেন গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে সেলফি তুলে এ পোস্ট দেন। এতে তিনি লিখেন, ঘুম ভালোবাসিরে এএএ…। জীবন যেমনই হোক, বিনোদন মিস করা যাবে না।

ছবিতে দেখা যায়, ছাত্রলীগ নেতার পেছনে চেয়ারে বসে ঘুমাচ্ছেন এক পুলিশ কনস্টেবল। সেলফি নিজের ফেসবুক আইডিতে পোস্টের পাশাপাশি ভিডিও কলে আরেক ছাত্রলীগ নেতার সঙ্গে কথাও বলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থানায় পুলিশি হেফাজতে থাকা আসামির মুঠোফোন, ফেসবুক ব্যবহার নিয়ে আলোচনা চলছে। তাকে গ্রেফতারের পর হাজতখানায় না রেখে কেন কর্তব্যরত কর্মকর্তার কক্ষে রাখা হয় তা নিয়েও প্রশ্ন উঠেছে।

গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার নাম শোয়াইব উল ইসলাম ওরফে মহিম (২১)। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বশরের ছেলে ও একই ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি।

পুলিশ জানায়, গতকাল রাত একটার দিকে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে শোয়াইবকে গ্রেফতার করে পুলিশ। বিজয় দিবস উপলক্ষে যুবলীগের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, গ্রেফতার ছাত্রলীগ নেতা শোয়াইবকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে তাকে গ্রেফতারের পর থানায় আনা হয়। তাকে থানায় রেখে অভিযানকারী দল দ্রুত আরেকটি অভিযানে চলে যায়। এ সুযোগে নিজের কাছে লুকানো মুঠোফোন দিয়ে থানার ভেতর থেকে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন তিনি। পরে তার কাছ থেকে মুঠোফোনটি উদ্ধার হয়েছে। প্রাথমিক তল্লাশিকালে এটি পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট