1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা খাল পুনঃখননে অগ্রগতি দেখতে পটিয়ায় এমপি এনামের সরেজমিন পরিদর্শন পটিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার চেয়ে সাংবাদিকদের সমাবেশ পটিয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে মরা খালের সংস্কার কাজ শুরু সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

পটিয়ায় আজিজুল হাকিম হৃদয় (২৪) নামের এক যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় একটি ভাড়া বাসা থেকে আজিজুল হাকিম হৃদয় (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয়ভাবে প্রকাশ প্রিন্স হৃদয় নামে পরিচিত। রোববার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হৃদয় ওই এলাকার আমিন হোসেন (প্রকাশ মোটা আমিন)-এর ছেলে। তিনি ওই ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিহতের ছোট ভাই মো. রিয়াদ জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় বাসা থেকে তাকে ফোন করে জানানো হয়, তার বড় ভাই আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে তিনি দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা হন। এর আগেই স্থানীয়রা হৃদয়কে অচেতন অবস্থায় উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাড়া বাসাটি ঘিরে রাখে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পটিয়া থানা সূত্র জানায়, ঘটনার পেছনে কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পারিবারিক ও সামাজিক বিষয়সহ সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় কামাল বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়ের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে গভীর শোক ও মাতম বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট