1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়। পটিয়ায় আউশ মৌসুমে কৃষি প্রণোদনা: ১১০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ পটিয়ায় অস্ত্রের মুখে পরিবার জিম্মি, ৪ গরু ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট চাকরি ফিরিয়ে দিন—সংসদে জোর দাবি বিএনপি এমপিদের পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, ৫ দিন পর আইসিইউতে শেষ নিঃশ্বাস ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল মতিঝিল, পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পটিয়ায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি, লক্ষ্য ৪৫ হাজার শিশু পটিয়ায় তীব্র লোডশেডিং জনজীবন স্থবির, বিপাকে হাসপাতাল-ব্যবসা-শিক্ষা খাত রহস্যজনক মৃত্যু পটিয়ার খাল থেকে উদ্ধার নারীর লাশ শনাক্ত শরীরে আঘাতের চিহ্ন পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবিদায় ও নববর্ষ বরণ উৎসবের সূচনা

পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় চাঞ্চল্যকর ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মো. আবু তাহের (৪০)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
র‍্যাব জানায়, র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১২ সিরাজগঞ্জের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শিবগঞ্জ থানার চৌকিরহাট মালাহার এলাকা থেকে গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু তাহের চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। র‍্যাব সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে ব্যবসায়ী আবুল কাশেমকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আবু তাহেরকে ২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয় এবং ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল জানিয়েছেন, প্রাথমিকভাবে জমিজমা বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে প্রতীয়মান হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামি ইকবাল ও ইস্কান্দার সুজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট