1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা

পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪২৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল নোমানঃ
পটিয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বর্ষবরণ ও বর্ষবিদায় উদযাপন পরিষদের সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ বৈশাখী মেলা আয়োজনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে। মেলাটি অনুষ্ঠিত হবে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক উপস্থাপন করা হবে।
গঠিত কমিটিতে তৌহিদুল আলমকে চেয়ারম্যান, মোঃ নাছির উদ্দীনকে সদস্য সচিব এবং মাষ্টার শ্যামল দে-কে সমন্বয়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন আবদুল হাকিম রানা, আবদুর রাজ্জাক, দীপক শীল ও কাজী মোরশেদ।
অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে ১০টি উপকমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে অর্থ, প্রচার, সাংস্কৃতিক, মঞ্চ ও সাজসজ্জা, শৃঙ্খলা, র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা, আপ্যায়ন, অভ্যর্থনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং স্টল ব্যবস্থাপনা উপকমিটি উল্লেখযোগ্য।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ নাছির উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মোজাম্মেল হক, মঈনুল আলম ছোটনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই আয়োজন সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। দক্ষিণ চট্টগ্রামে একটি প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী বৈশাখী মেলা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট