1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা খাল পুনঃখননে অগ্রগতি দেখতে পটিয়ায় এমপি এনামের সরেজমিন পরিদর্শন পটিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার চেয়ে সাংবাদিকদের সমাবেশ পটিয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে মরা খালের সংস্কার কাজ শুরু সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের

হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ৯০০ কেজি ওজনের বিশাল আকৃতির গরু ‘আদর’। স্থানীয় খামার মেসার্স এ কে সাফা এগ্রো-তে লালন-পালন করা এ গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষজন।
খামারটির মালিক আবদুল কাদের জানান, ছোটবেলা থেকেই দেশীয় খাবার ও প্রাকৃতিক পরিচর্যার মাধ্যমে গরু ‘আদর’-কে বড় করা হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার ছাড়াই গরুটিকে প্রস্তুত করা হয়েছে বলে দাবি তার।
তিনি বলেন,
“আদর এখন আমাদের খামারের সবচেয়ে বড় আকর্ষণ। দূর-দূরান্ত থেকে মানুষ শুধু একনজর দেখতে আসছেন। গরুটির ওজন প্রায় ৯০০ কেজি। এর দাম চাওয়া হয়েছে ১০ লাখ টাকা।”
স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন বলেন,
“এত বড় ও শান্ত স্বভাবের গরু এই এলাকায় খুব কম দেখা যায়। প্রতিদিন শত শত মানুষ খামারে এসে ভিড় করছেন। বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে ‘আদর’ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।”
খামার সূত্রে জানা গেছে, গরুটির দৈনিক খাদ্য তালিকায় রয়েছে ঘাস, ভুসি, খৈল ও পুষ্টিকর প্রাকৃতিক খাবার। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমেও গরুটির পরিচর্যা করা হচ্ছে।
কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ‘আদর’-কে ঘিরে মানুষের আগ্রহ। স্থানীয়দের মতে, বিশাল গড়ন ও আকর্ষণীয় সৌন্দর্যের কারণে এবারের কোরবানির হাটের অন্যতম তারকা হতে যাচ্ছে ‘আদর’।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট