
চট্টগ্রাম ডেক্সঃ
মে দিবসকে সামনে রেখে চট্টগ্রামের সাংবাদিক নেতারা স্বাধীন সাংবাদিকতা চর্চা, পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি, গত ৫ আগস্টের পর থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের আহ্বানও জানানো হয়।
শুক্রবার (১ মে) সকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে আয়োজিত এক সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতারা এসব দাবি তুলে ধরেন। সংগঠনের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুর শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ের কিছু ঘটনার ফলে সাংবাদিকদের স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
তাঁরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল জোরপূর্বক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যালয় বন্ধ করে রেখেছে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এতে করে সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে বলে দাবি করেন বক্তারা।
সাংবাদিক নেতারা এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সাংবাদিকদের ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠনের দাবিও পুনর্ব্যক্ত করেন।
সমাবেশে অন্যানর মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম. ইব্রাহিম, সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এবং নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।
সমাবেশে উপস্থিত ছিলেন সিইউজের সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, দি ডেইলি স্টার এর সাবেক ব্যুরো প্রধান শিমুল নজরুল, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিক আহমেদ সজিব, জাগো নিউজের ব্যুরো ইনচার্জ ইকবাল হোসেন, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সুজিত সাহা, চ্যানেল ২৪ এর প্রতিবেদক রনি দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রেজা মুজাম্মেল, প্রথম আলোর ফটোসাংবাদিক জুয়েল শীল, সিইউজের সদস্য কাউসার ইকবাল, মনির ফয়সাল, এম এ হান্নান কাজল, চম্পক চক্রবর্তী, রাজীব রাহুল, রাহুল দাশ নয়ন, ফটোসাংবাদিক কমল দাশ, নিপুল কুমার দে, দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান, ফটো সাংবাদিক রঞ্জিত শীল, সিইউজের সদস্য বিশ্বজিৎ পাল, দৈনিক আজাদীর সাবেক সিনিয়র রিপোর্টার ঋত্বিক নয়ন, মো. রুবেল ও অনুজ দে বাপু।