1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা খাল পুনঃখননে অগ্রগতি দেখতে পটিয়ায় এমপি এনামের সরেজমিন পরিদর্শন

পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফ উদযাপন কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়া পৌরসভা বিএনপি নেতা ও সমাজসেবক শওকত আকবর মুন্না। সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
সভায় বক্তারা বলেন, শওকত আকবর মুন্না দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এলাকায় সুনাম অর্জন করেছেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয়। তার নেতৃত্বে এবারের ওরস শরীফ আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত সহসভাপতি শওকত আকবর মুন্না বলেন, “এ দায়িত্ব আমাকে দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফকে কেন্দ্র করে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সবার সহযোগিতায় সুন্দর আয়োজন উপহার দিতে কাজ করবো।”
উল্লেখ্য, প্রতিবছর পটিয়ায় অনুষ্ঠিত খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ অংশ নেন। এ উপলক্ষে মিলাদ মাহফিল, কোরআন খতম, দোয়া, তবারক বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট