1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা খাল পুনঃখননে অগ্রগতি দেখতে পটিয়ায় এমপি এনামের সরেজমিন পরিদর্শন পটিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার চেয়ে সাংবাদিকদের সমাবেশ পটিয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে মরা খালের সংস্কার কাজ শুরু সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ

পটিয়ার শ্রীমাই খালে ১৩৩ কোটি টাকার হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্পের উদ্বোধন
চট্টগ্রামের পটিয়া উপজেলার শ্রীমাই খালে প্রায় ১৩৩ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে আধুনিক মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম (HED) নির্মাণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পটিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা মার্কের প্রতিনিধি সিরাজুল ইসলাম, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে পটিয়ার কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে শতভাগ স্বচ্ছতার সঙ্গে প্রকল্প সম্পন্ন করার আহ্বান জানান এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রীমাই খালের ওপর নির্মাণাধীন এই ৮৪ মিটার দীর্ঘ ড্যামটি রাবার ড্যামের মতো কার্যকর হলেও প্রযুক্তিগতভাবে আরও আধুনিক। এটি বাংলাদেশের অন্যতম উন্নত হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকল্পের মাধ্যমে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহার করা যাবে। এতে পটিয়ার হাইদগাঁও, খরনা, কচুয়াই, ভাটিখাইন ও ছনহরাসহ কয়েকটি ইউনিয়নের প্রায় ১১০৮ হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে।
এছাড়া প্রকল্পের আওতায় ৪.৪ কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজও বাস্তবায়ন করা হবে। এর ফলে বন্যা ও নদীভাঙন রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং শত শত বসতঘর ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট