
নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের পটিয়া পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মরাখাল থেকে চানখালী সংযোগ খাল পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।
সম্প্রতি তিনি সরেজমিনে খননকাজ পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, খাল পুনঃখনন কার্যক্রম শেষ হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান,সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, তৌহিদুল আলম, গাজী আবু তাহের, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, শাহজাহান চৌধুরী, নাছির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আবসার উদ্দিন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, আক্তারুজ্জামান বাবলু,নাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা নেজামুল হক, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, উপ-সহকারী শাহজাহান, লাইসেন্স পরিদর্শক বিধান দাস, কনজারভেটিভ ইনস্পেক্টর অরজিৎ কুমার, মুহাম্মদ হাসানসহ অনেকে।
স্থানীয়দের আশা, দ্রুত খাল পুনঃখননের কাজ শেষ হলে পটিয়া পৌর এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান মিলবে।