1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা

চাকরি ফেরতের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ইসলামি ব্যাংকের ৫ হাজার কর্মী নিয়ে এমপি জসিমের খোলা চিঠি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পাঁচ হাজার কর্মীকে পূর্ণবহালের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন সংসদ সদস্য জসিম উদ্দিন। চিঠিতে তিনি কর্মীদের চাকরি পুনর্বহাল, ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
খোলা চিঠিতে এমপি জসিম উল্লেখ করেন, হঠাৎ বিপুলসংখ্যক কর্মী কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবার মানবিক ও আর্থিক সংকটে পড়েছে। দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের পরিস্থিতি সামগ্রিক ব্যাংকিং খাতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, ইসলামি ব্যাংকের সঙ্গে লাখো গ্রাহক, আমানতকারী ও বিনিয়োগকারীর স্বার্থ জড়িত। তাই বিষয়টি কেবল একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় নয়; বরং দেশের আর্থিক স্থিতিশীলতার সঙ্গেও সংশ্লিষ্ট। মানবিক, আইনগত ও প্রাতিষ্ঠানিক দিক বিবেচনায় কর্মীদের পূর্ণবহাল সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।
চিঠিতে প্রধানমন্ত্রীকে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান এমপি জসিম।
এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আর্থিক খাতে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট