1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভোট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা

পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভোট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল নোমানঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী চ্যাসা ভোট ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে বহু পরিবারের জীবন-জীবিকা। সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক পুরোনো পেশা হারিয়ে গেলেও এখনও কিছু মানুষ নিজেদের পরিশ্রম ও ঐতিহ্যের মাধ্যমে টিকিয়ে রেখেছেন এ ব্যবসা। তেমনই এক পরিচিত নাম ব্যবসায়ী আবদুল জব্বার।

জানা যায়, আবদুল জব্বারের পিতা মরহুম আহমুদুর রহমান ছিলেন পটিয়ার চ্যাসা ভোট ব্যবসার অন্যতম পথিকৃৎ। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি শুধু নিজের পরিবারই গড়ে তোলেননি, বরং এলাকায় এই ব্যবসাকে একটি পরিচিত ও সম্মানজনক পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহমুদুর রহমান চ্যাসা ভোট ব্যবসা করে তার ৫ ছেলে ও ৩ মেয়েকে মানুষ করেছেন। সীমিত আয়ের মধ্যেও সন্তানদের লেখাপড়া, সংসার পরিচালনা এবং সামাজিক দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করেও তিনি কখনও হার মানেননি।
বর্তমানে পিতার সেই ব্যবসার হাল ধরেছেন তার ছেলে আবদুল জব্বার। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মাঠে-ময়দানে থেকে ব্যবসার নানা দিক শিখেছেন তিনি। বাবার দেখানো পথ অনুসরণ করে এখনও সততা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন।
আবদুল জব্বার জানান,
“আমার বাবা অনেক কষ্ট করে এই ব্যবসা দাঁড় করিয়েছেন। এই ব্যবসার আয় দিয়েই আমাদের বড় করেছেন। বাবার স্মৃতি ও ঐতিহ্য ধরে রাখতেই এখনও আমি এই পেশার সঙ্গে আছি।”

স্থানীয় প্রবীণ আবদুল মালেক বলেন, একসময় পটিয়ায় চ্যাসা ভোট ব্যবসার নাম বললেই আহমুদুর রহমানের পরিবারের নাম সবার আগে চলে আসতো। তাদের হাত ধরেই এ ব্যবসা এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করে। এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছেন আবদুল জব্বার।
এলাকাবাসীর মতে, আধুনিকতার যুগে পুরোনো পেশাগুলো হারিয়ে যাওয়ার পথে থাকলেও আবদুল জব্বারের মতো মানুষরা নিজেদের ঐতিহ্য, পরিশ্রম ও আত্মসম্মান ধরে রেখে নতুন প্রজন্মের কাছে সংগ্রামী জীবনের উদাহরণ হয়ে আছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট