1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে মরা খালের সংস্কার কাজ শুরু সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়। পটিয়ায় আউশ মৌসুমে কৃষি প্রণোদনা: ১১০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ পটিয়ায় অস্ত্রের মুখে পরিবার জিম্মি, ৪ গরু ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট চাকরি ফিরিয়ে দিন—সংসদে জোর দাবি বিএনপি এমপিদের পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, ৫ দিন পর আইসিইউতে শেষ নিঃশ্বাস ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল মতিঝিল, পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পটিয়ায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি, লক্ষ্য ৪৫ হাজার শিশু পটিয়ায় তীব্র লোডশেডিং জনজীবন স্থবির, বিপাকে হাসপাতাল-ব্যবসা-শিক্ষা খাত

পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতির আহ্বান বক্তাদের

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :

চট্টগ্রামের পটিয়ায় পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দি কিং অব পটিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী।
পটিয়া প্রেস ক্লাবের এডহক কমিটির আহ্বায়ক নুর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহমদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবদুল হাকিম রানা।
এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, কমিটির সদস্য আবদুস সোবহান, রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, আবদুর রাজ্জাক, শফিউল আজম, রবিউল আলম ছোটন, সেলিম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন অধ্যক্ষ আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. সেলিম, কৃষি ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, মাস্টার শ্যামল দে, জেলা ছাত্রদল নেতা তারেকুর রহমান তারেক, ছাত্রনেতা আশিকুল মোস্তফা তাইফু, অধ্যাপক রেজাউল করিম আনসারী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. মোদাচ্ছের এবং কর্ণফুলী প্রেস ক্লাবের সদস্য সচিব মো. আয়াজ।
এছাড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, এসএম রহমান, কামরুল ইসলাম, তাপস দে আকাশ, ওবাইদুল হক পিবলু, শাহজাহান চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, এস এম জুয়েলসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে দেশ ও জাতির স্বার্থে ছোটখাটো বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে প্রয়াত সকল সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট