1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল মতিঝিল, পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল নোমানঃ
চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল, এস আলম গ্রুপের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন পাঁচটি ব্যাংক থেকে ছাঁটাই হওয়া এসব কর্মকর্তা এ কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা শুধু অন্যায্যই নয়, বরং তাদের জীবিকা ও পরিবারের ওপর চরম আঘাত হিসেবে নেমে এসেছে।
বিক্ষোভকারীরা বলেন, এস আলম গ্রুপের অধীনে ব্যাংক পরিচালনার সময় তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রেখেছেন। কিন্তু বর্তমান পর্ষদ দায়িত্ব নেওয়ার পর অযৌক্তিকভাবে বিপুলসংখ্যক কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে, যা তারা ‘প্রতিহিংসামূলক সিদ্ধান্ত’ বলে দাবি করেন।
তাদের ভাষ্য অনুযায়ী, ব্যাংকের স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে হলে এস আলম গ্রুপের হাতে পুনরায় মালিকানা হস্তান্তর এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা জরুরি।
বিক্ষোভকারীরা আরও বলেন, “আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। কোনো অন্যায় সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। অবিলম্বে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ব্যাংকের প্রকৃত মালিকানাও ফিরিয়ে দিতে হবে।”
এদিকে, কর্মসূচিকে ঘিরে মতিঝিল এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি শান্ত থাকলেও বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট