1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি

বুদ্ধিজীবি দিবসে শহীদ মিনারে পটিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে পটিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় পটিয়া প্রেসক্লাবের আহবায়ক নুর হোসেন, সদস্য সচিব আহমদ উল্লাহ, সাবেক সভাপতি এস এ কে জাহাঙ্গীর, সদস্য আবদুর রাজ্জাক, শফিউল আজম, রবিউল আলম ছোটন, ওয়াহিদুল আলম পিবলু, আবদুল্লাহ আল নোমান, রাফিউল আকরাম আলভি উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরো সংবাদ পড়ুন