1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা খাল পুনঃখননে অগ্রগতি দেখতে পটিয়ায় এমপি এনামের সরেজমিন পরিদর্শন পটিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার চেয়ে সাংবাদিকদের সমাবেশ পটিয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে মরা খালের সংস্কার কাজ শুরু সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম অফিস:
দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, একটি বড় জনসভা ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে তারেক রহমান চট্টগ্রাম সফরে আসবেন। সফরকালে তিনি চট্টগ্রাম মহানগরসহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দলীয় নেতারা বলছেন, চট্টগ্রাম বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি। দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের সরাসরি উপস্থিতি দলীয় আন্দোলন ও সংগঠনকে আরও চাঙ্গা করবে। ইতোমধ্যে সফরকে ঘিরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি প্রস্তুতি সভা শুরু করেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন বলেন,
“তারেক রহমানের আগমন চট্টগ্রামের রাজনীতিতে নতুন গতি আনবে। এই সফর নেতাকর্মীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের চট্টগ্রাম সফর বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি ও আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট