1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা খাল পুনঃখননে অগ্রগতি দেখতে পটিয়ায় এমপি এনামের সরেজমিন পরিদর্শন পটিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার চেয়ে সাংবাদিকদের সমাবেশ পটিয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে মরা খালের সংস্কার কাজ শুরু সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

সাবেক সিইসি হুদা গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদাকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে উত্তেজিত জনতা আটক করে। নিরাপত্তা বিবেচনায় তাকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শেরেবাংলা নগর থানায় মামলা আছে। ডিবি কার্যালয় থেকে তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, শেরেবাংলা নগর থানায় বিএনপির দায়ের করা একটি মামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়। ওই মামলায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আনা হয়েছে।

কে এম নূরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট