1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আজ শুক্রবার। সকাল সাড়ে ১১টায় উপজেলার খরনা ইউনিয়নের কমলমুন্সিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে নির্মিতব্য স্টেডিয়াম প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনামসহ স্থানীয় প্রশাসন, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে পটিয়ার ক্রীড়াঙ্গন এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় ক্রীড়ামোদীদের প্রত্যাশা, স্টেডিয়ামটি নির্মিত হলে পটিয়ার খেলাধুলার মানোন্নয়ন হবে এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির ক্ষেত্র আরও প্রসারিত হবে।
এ বিষয়ে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “মিনি স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে পটিয়ার ক্রীড়াঙ্গনে একটি নতুন মাইলফলক স্থাপিত হতে যাচ্ছে। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার বিকাশে আগামী দিনে উপজেলার বিভিন্ন এলাকায় আরও মাঠ উন্নয়ন, গ্যালারি নির্মাণ ও ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সফল করতে সংসদ সদস্য এনামুল হক এনামের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার বিকেলে নির্মাণাধীন স্টেডিয়াম চত্বর পরিদর্শন করেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, বাহাদুর খাদেমী, আনোয়ার ইসলাম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম পিবলু, পৌর যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব জাহিদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের দাবির পর বাস্তবায়ন হতে যাওয়া এ মিনি স্টেডিয়াম পটিয়ার ক্রীড়া বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের জন্য আধুনিক ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট