1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা

ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

পটিয়া পৌরসভার সার্বিক কার্যক্রমের গতি বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং নাগরিক সেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) পটিয়া পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব এনামুল হক এনাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব পটিয়া গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সেবার মান বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে প্রশাসক ফারহানুর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম, আবুল বশর সিআইপি, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, তৌহিদুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন,সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার,উপ-সহকারি শাহজাহান, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক,হিসাবরক্ষক মো. হারুনুর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা ইকরামুল হক, মিশকাত আহমেদ, নাছির উদ্দীন, সাবেক কাউন্সিলর ইলিয়াস চৌধুরী ভূট্টু, আবছার উদ্দিন সোহেল, জসিম উদ্দিন ও মফিজুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট