1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা

শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও দেশের উন্নয়নে জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সোমবার (২ জুন) বিকেলে পটিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বীর মুক্তিযোদ্ধা এ জে এম সাদেকের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহত্তর চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহত্তর চট্টগ্রামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল বারিক,আবুল ফয়েজ,জয়নাল আবেদীন,গোলাম কিবরিয়া, খোরশেদ আলম, মোজাম্মেল হক, নুরুল ইসলাম সওদাগর, গাজী আবু তাহের, তৌহিদুল আলম, গোলাম কাদেরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট