1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে: প্রতিমন্ত্রী আমিনুল হক পটিয়ায় ৮ কোটি ৫০ লাখ টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর আজ, আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: এমপি এনাম শহীদ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামুল হকের উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক

পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, ৫ দিন পর আইসিইউতে শেষ নিঃশ্বাস

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"US","picture_id":"3B969MZW-7OTK-3G5K-AH77-Q7K7TY16BV8J","pictureId":"3B969MZW-7OTK-3G5K-AH77-Q7K7TY16BV8J","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"US","picture_id":"3B969MZW-7OTK-3G5K-AH77-Q7K7TY16BV8J","pictureId":"3B969MZW-7OTK-3G5K-AH77-Q7K7TY16BV8J","capability_name":"capcut_photo_editor"}"}

নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন। তিনি সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আবুল কাশেম পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দার খীল এলাকার ডাক্তার বাড়ির মরহুম আইয়ুব আলীর জ্যেষ্ঠ পুত্র। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সকালে বাহুলী-গোবিন্দার খীল সংযোগ সড়কে প্রতিবেশী ইব্রাহীম প্রকাশ বেহলাসের ছেলেদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল কাশেমের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইকবাল, এস্কানদার সুজন, আবু তাহেরসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র, বিশেষ করে হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর তার মৃত্যু হয়।
নিহতের জামাতা হাবিবুল্লাহ আদনাব বলেন, “আমার শ্বশুরের কোনো অপরাধ ছিল না। জায়গা দখলের চেষ্টা ঠেকাতে গেলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। আমরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এদিকে, নিহতের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন,
ঘটনার বিষয়ে একটি হত্যা চেষ্টা মামলা রেকর্ড করা হয়েছে, সেটাই আদালতের অনুমতি নিয়ে হত্যা মামলা হিসাবে রেকর্ড করা হবে,এজাহার ভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, অজ্ঞাত আসামিদের নজরে রাখা হয়েছে ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট