1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অস্ত্রের মুখে পরিবার জিম্মি, ৪ গরু ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট চাকরি ফিরিয়ে দিন—সংসদে জোর দাবি বিএনপি এমপিদের পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, ৫ দিন পর আইসিইউতে শেষ নিঃশ্বাস ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল মতিঝিল, পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পটিয়ায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি, লক্ষ্য ৪৫ হাজার শিশু পটিয়ায় তীব্র লোডশেডিং জনজীবন স্থবির, বিপাকে হাসপাতাল-ব্যবসা-শিক্ষা খাত রহস্যজনক মৃত্যু পটিয়ার খাল থেকে উদ্ধার নারীর লাশ শনাক্ত শরীরে আঘাতের চিহ্ন পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবিদায় ও নববর্ষ বরণ উৎসবের সূচনা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এম. ইয়াকুব আলীর ব্যক্তিগত পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ ভবিষ্যতেও সমাজকল্যাণে কাজের অঙ্গীকার পটিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ এমপি এনামুল হক এনামের

পটিয়ায় অস্ত্রের মুখে পরিবার জিম্মি, ৪ গরু ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল  অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ৪টি গরু ও নগদ প্রায় ৩ লাখ ৪৩ হাজার টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
ভুক্তভোগী মোহাম্মদ নুরুল আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তার বাড়িতে এ ঘটনা ঘটে। রাতের আঁধারে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল প্রথমে গোয়ালঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ও তার স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে।
এরপর দুর্বৃত্তরা বসতঘরে ঢুকে স্টিলের আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা লুট করে নেয়। একই সঙ্গে গোয়ালঘর থেকে লাল বর্ণের ৪টি গরুও নিয়ে যায় তারা। ভুক্তভোগী আরো জানান, নগদ অর্থগুলো মূলত গরু ও মাছ বিক্রির টাকা এবং এক ব্যক্তির কাছ থেকে পাওয়া পাওনা অর্থ ছিল, যা তিনি আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ব্যবসা ও ঘর মেরামতের জন্য জমিয়ে রেখেছিলেন।
ঘটনার সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলেও ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করা হয়।
এ ঘটনায় নুরুল আলম পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি পটিয়ার বিভিন্ন এলাকায় গরু চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট