1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি

পটিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ এমপি এনামুল হক এনামের

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"US","picture_id":"HC3SRILW-R8CQ-MGS1-V8S9-Z669WMPQPJMS","pictureId":"HC3SRILW-R8CQ-MGS1-V8S9-Z669WMPQPJMS","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"US","picture_id":"HC3SRILW-R8CQ-MGS1-V8S9-Z669WMPQPJMS","pictureId":"HC3SRILW-R8CQ-MGS1-V8S9-Z669WMPQPJMS","capability_name":"capcut_photo_editor"}"}

নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা, বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ করেছেন সংসদ সদস্য এনামুল হক এনাম।
শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনতে কাজ করছে। একটি মানবিক ও দেশপ্রেমিক জাতি গঠনে মানসম্মত শিক্ষা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, “মেরুদণ্ড সোজা না থাকলে যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুশিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না।”
এমপি এনামুল হক এনাম শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। এতে দেশ ও জাতির উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সায়েম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট