1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাকরি ফেরতের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ইসলামি ব্যাংকের ৫ হাজার কর্মী নিয়ে এমপি জসিমের খোলা চিঠি দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদকের মা নুরজাহান বেগম আর নেই ছনহরায় যুবতীর আত্মহত্যা, পরিবারের আহাজারি দলীয় প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমানের-এর পাশে এমপি এনামুল হক এনাম জনতার রায়ে বিজয়ী এমপি এনামুল হক এনামকে যুবনেতা এস এম রেজা রিপনের উষ্ণ অভিনন্দন গণরায়ে নির্বাচিত এমপি এনামুল হককে খবরপটিয়া পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা চট্টগ্রাম-১২ : ৫৮ কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে ধানের শীষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৫৮ কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৫৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে পড়েছে ৬৬ হাজার ৭২৬ ভোট। কৈয়গ্রামে নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন এনামুল হক এনাম পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলছে পটিয়ায় চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

চট্টগ্রামে বিএনপি,র প্রার্থী এনামুল হকের মনোনয়নপত্র জমা

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।

মনোনয়নপত্র দাখিল শেষে এনামুল হক এনাম বলেন, শত শত নেতাকর্মী উপস্থিত হলেও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে রিটার্নিং কর্মকর্তার কাছে চূড়ান্ত মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এবার উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। আর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কর্মকর্তা, প্রশাসন ও সংশ্লিষ্টদের যেভাবে সহযোগিতা করা প্রয়োজন, আমরা বড় দল ও দলের প্রার্থী হিসেবে সেটি করব। সর্বোচ্চ আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে গতকাল শনিবার পর্যন্ত মনোনয়ন ফরম নিয়েছেন ১৯২ প্রার্থী। ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ত্রয়োদশ নির্বাচনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন।

বিভাগীয় কমিশনারের হাতে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে তিনি আরো বলেন, ‘তারেক রহমান যে দিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করে। যেদিন উনি দেশে নেমেছেন, ওই দিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।’

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট