
নিজস্ব সংবাদদাতা
পটিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণের পটিয়া প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের এই দিনে সকালে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। হারুনুর রশিদ ছিদ্দিকী পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের মরহুম কবির আহমদ ছিদ্দিকীর ছেলে। দীর্ঘ কর্মজীবনে তিনি সৎ, নির্ভীক ও জনবান্ধব সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ তুলে ধরতে তিনি ছিলেন আপসহীন। তিনি দৈনিক স্বাধীন পত্রিকার মাধ্যমে সা-ংবাদিকতা জীবন শুরু করেন। পরবর্তীতে দৈনিক পূর্বকোণের পটিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পটিয়া প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বে থেকে সাংবাদিকদের পেশাগত অধিকার, ঐক্য ও কল্যাণে সক্রিয় ভূমিকা রাখেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে জঙ্গলখাইন ইউনিয়নের কৃষি স্কুলের পাশে কবর জেয়ারত ও পটিয়া প্রেস ক্লাব মিলনায়তনে তাঁর রুহের মাগফিরাত কামনায়
দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।