1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু সাবেক চেয়ারম্যান দিদারের জামিন, শেষ হলো কারাবাস প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ মুফতি আবু তাহের নদভীর ইন্তেকাল: ইলম ও খেদমতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান সীতাকুণ্ডে জ্বালানি তেল মজুদ ও অনিয়ম ঠেকাতে পুলিশ সুপারের কড়া তদারকি, ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ

পটিয়ায় ৭ জনের মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩২৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল নোমান 
চট্টগ্রামের পটিয়া আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এতে করে এ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শনিবার (৩ই জানুয়ারি ) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এলডিপির প্রার্থী এয়াকুব আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তাকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করায় তার মনোনয়ন বাতিল করা হয়।
এই আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে রয়েছেন—বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক,জামায়াতে ইসলামী প্রার্থী ডা.ফরিদুল আলম,জাতীয় পার্টির ফরিদ আহমদ,বৃহত্তর সুন্নী জোটের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু,ইনসানিয়াত বিপ্লবের আবু তালেব সারতাজ,এমদাদ হোসেন এবং আবু তাহের হেলালি।
যাচাই-বাছাই শেষে বিএনপি ও জামায়াতসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
অন্যদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন এলডিপির এয়াকুব আলী,জাতীয় পার্টির সিরাজুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সৈয়দ সাদাত এবং স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন।
মনোনয়ন বাতিলের ফলে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী কমে যাওয়ায় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এনামুল হকের বিজয় সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট