1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাচ্ছে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডে ঈদ জামাত উদযাপন পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি অনুমোদন উন্নয়ন ও গণমাধ্যম সহযোগিতায় জোর দিলেন এমপি এনামুল হক এনাম শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত যুবদল নেতা শওকত আকবর মুন্নার জন্মদিন পটিয়ার জনগণের ভালোবাসার প্রতিদান দিতে কাজ করবো: এনামুল হক এনাম এমপি পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঐক্য ও সম্প্রীতির আহ্বান বক্তাদের মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পটিয়ার প্রবাসী মফিজুর রহমানের রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ পটিয়ায় তেলের দোকান বন্ধ, কৃত্রিম সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনামের পরিদর্শন: জনবল সংকট ও দালালচক্র বন্ধে কঠোর বার্তা

ছাত্রদলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (১৬ই জানুয়ারি ) বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পটিয়া আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম।
দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম নয়নের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। এতে আরো উপস্থিত ছিলেন  ছাত্রদলের কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মশালায় সংগঠনের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বলেন বলেন,দেশ ও জাতির সংকটময় মুহূর্তে ছাত্রসমাজের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। ছাত্রদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান এবং আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান ।
কর্মশালায় পটিয়া উপজেলা ও পৌরসভা, কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট