1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবিদায় ও নববর্ষ বরণ উৎসবের সূচনা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এম. ইয়াকুব আলীর ব্যক্তিগত পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ ভবিষ্যতেও সমাজকল্যাণে কাজের অঙ্গীকার পটিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ এমপি এনামুল হক এনামের পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু

পটিয়ায় নুর সুপ কোম্পানির সাবান চুরি দুই সহোদরসহ চারজনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা
পটিয়ায় নূর সোপ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানা থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ কাপড় কাঁচার সাবান উদ্ধার করেছে পুলিশ। পটিয়া থানা পুলিশ শুক্রবার রাতে চন্দনাইশ উপজেলার রৌশন হাট এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকার সাবান উদ্ধার করেন। এ ঘটনায় দুই ভাইসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রতিষ্ঠানের পরিচালক মো. নূর রহমান চৌধুরী শুক্রবার রাতে পটিয়া থানায় এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. ইলিয়াছ (৪৫) প্রায় ১০/১২ বছর ধরে প্রতিষ্ঠানের গাড়ির ইনচার্জ ও গুদাম ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ভাই মো. ইদ্রিস (৫০) একই গ্রামের বাসিন্দা।

শুক্রবার সকালে ইলিয়াছ শ্রমিকদের নির্দেশ দেন কাভার্ডভ্যানে ৩৩০ ব্যাগ সাবান লোড করতে। প্রতিটি ব্যাগে ২০টি করে সাবান ছিল। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা।

ইলিয়াছ নিজেই গাড়ি চালিয়ে কারখানা থেকে বেরিয়ে যান। পরে সন্দেহ হলে অনুসন্ধান চালিয়ে জানা যায়, গাড়িটি চন্দনাইশের রৌশনহাট বাজার এলাকায় রয়েছে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ইদ্রিসের গুদাম থেকে ৪৩০ ব্যাগ সাবান উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা।

পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান বলেন, চুরির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। উদ্ধার করা মালামাল থানায় রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট