1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা খাল পুনঃখননে অগ্রগতি দেখতে পটিয়ায় এমপি এনামের সরেজমিন পরিদর্শন পটিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার চেয়ে সাংবাদিকদের সমাবেশ পটিয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে মরা খালের সংস্কার কাজ শুরু সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়। পটিয়ায় আউশ মৌসুমে কৃষি প্রণোদনা: ১১০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ পটিয়ায় অস্ত্রের মুখে পরিবার জিম্মি, ৪ গরু ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট

পটিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডে ঈদ জামাত উদযাপন পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি অনুমোদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে কেন্দ্রীয় ঈদ জামাত ও ইসলামিক অনুষ্ঠান উদযাপন পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আরিফুল্লাহ মুকুল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খোরশেদ আলম।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— শওকত আকবর মুন্না, মোহাম্মদ ইদ্রিস, মামুনুল হক সুমন, আলী হায়দার, আবুল কালাম আযাদ (ডিনার), শাহরিয়ার ওসমান, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম মুন্না, আবদুল আজিজ ও সাইফুল ইসলাম।
যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন— আবদুল মন্নান, আবু নাঈম ও রাশেদুজ্জামান নুর। অর্থ সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল নোমান। এছাড়াও কমিটিতে ২৪ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় ধর্মীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার কেন্দ্রীয় জামাত সফলভাবে আয়োজন এবং বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির সদস্যরা এলাকায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং ইসলামী মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেছেন এবং আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন