1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উল্টো পথে ঈগল বাস, কর্ণফুলীতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Пин ап войти играть в казино онлайн в Казахстане | Официальный сайт পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের অঙ্গীকার পটিয়ায় বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৩২২ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সকল বিরোধ ভূলে পটিয়ায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মঙ্গলবার(৭ই জানুয়ারি) সন্ধ্যায় পটিয়ায় আয়োজিত এক বিশাল মতবিনিময় সভা ও মেজবান অনুষ্ঠানে নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন—ঐক্যই হবে বিজয়ের মূল চাবিকাঠি।
প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, বিএনপির শক্তি হলো ঐক্য। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে গণতন্ত্র বড়। পটিয়ায় আজ সেই ঐক্যের সূচনা হলো। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে।

বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম বলেন, এই ঐক্যই প্রমাণ করে পটিয়ার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। সবাই একসঙ্গে থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। জনগণ আজ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। ধানের শীষই মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনকে একযোগে মাঠে নামতে হবে।
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা জিল্লুর রহমান ও জেলা বিএনপির সদস্য এস এম সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবীর, বিএনপি নেতা নাছির উদ্দিন, হারুনুর রশিদ চৌধুরী, নুরুল আমিন মধু, অ্যাডভোকেট জসিম উদ্দিনসহ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট