1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু সাবেক চেয়ারম্যান দিদারের জামিন, শেষ হলো কারাবাস প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ মুফতি আবু তাহের নদভীর ইন্তেকাল: ইলম ও খেদমতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান সীতাকুণ্ডে জ্বালানি তেল মজুদ ও অনিয়ম ঠেকাতে পুলিশ সুপারের কড়া তদারকি, ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ পটিয়ায় সন্ত্রাসীর আঘাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে চট্টগ্রাম মেডিকেলে শেষ নিঃশ্বাস

বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল নোমানঃ

চট্টগ্রামের পটিয়ায় বাংলা নববর্ষ উপলক্ষে ১০ দিনব্যাপী বৃহৎ বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসব শুরু হচ্ছে। পটিয়া বর্ষবরণ কমিটির উদ্যোগে আজ ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

বর্ষবরণ উদযাপন পরিষদের চেয়ারম্যান পটিয়া পৌরসভা বিএনপি নেতা আলহাজ্ব তৌহিদুল আলম জানিয়েছেন, এটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহত্তম বৈশাখী আয়োজন, যেখানে গ্রামবাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও স্থানীয় উৎপাদিত পণ্যের সমন্বয়ে সাজানো হবে উৎসবের পুরো প্রাঙ্গণ।

সদস্য সচিব মোহাম্মদ নাছির জানান, মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উৎসব সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন, নিরাপত্তা ব্যবস্থা, স্টল বরাদ্দ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়, এবারের মেলাকে আগের বছরের তুলনায় আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হচ্ছে।
মেলা প্রাঙ্গণে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা পণ্যের পসরা সাজাবেন স্থানীয় কারুশিল্পীরা। বাঁশ, বেত, মাটির তৈরি সামগ্রী, নকশিকাঁথা, হাতের কাজের পোশাক, লোকজ অলংকার, খেলনা, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। পাশাপাশি থাকবে গ্রামীণ খাবারের স্টল, শিশুদের বিনোদনের ব্যবস্থা এবং নাগরদোলা ও বিভিন্ন মেলা আকর্ষণ।
সমন্নয়ক মাষ্টার শ্যামল দে জানান, মেলার প্রতিদিন বিকাল ও সন্ধ্যায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে। থাকবে লোকসংগীত, নৃত্য, আবৃত্তি, নাট্য পরিবেশনা এবং নববর্ষকে ঘিরে বিশেষ আয়োজন। বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে পান্তা-ইলিশ, বৈশাখী সাজ, গ্রামীণ খেলাধুলা ও লোকজ প্রদর্শনীরও পরিকল্পনা রয়েছে।
মেলাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। তারা মনে করছেন, এ আয়োজন স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি পারিবারিক বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে।
১০ এপ্রিল উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে টানা ১০ দিন চলবে এ বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসব। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট