1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবিদায় ও নববর্ষ বরণ উৎসবের সূচনা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এম. ইয়াকুব আলীর ব্যক্তিগত পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ ভবিষ্যতেও সমাজকল্যাণে কাজের অঙ্গীকার পটিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ এমপি এনামুল হক এনামের পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু

প্রবাসী চট্টগ্রাম বাসীর উন্নয়নে কাজ করার প্রত্যয়, বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইতালির সহ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন পটিয়ার ছেলে বাবলু

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

প্রবাসী চট্টগ্রাম বাসীর স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি রোম-ইতালির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ তাফসিরুল আলম কে সভাপতি ও মনজুরুল হক চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।কমিটিতে সহ-দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়ার সন্তান যুবদল নেতা সরওয়ার আলম বাবলু।

রোববার ২২জুন রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকায় স্থানীয় সময় সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে সংগঠনের যুগ্ম

আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সভা অনুষ্ঠিত হয়।

এতে নবনির্বাচিত সভাপতি, মোঃ তাফসির আলমের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, নবগঠিত কমিটির অর্থ সম্পাদক, মোঃ আমিন।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল চৌধুরী, তিনি প্রবাসে বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্য ধারন ও লালন করে সকলকে সাথে নিয়ে কাঁধে কাধ মিলিয়ে দেশ ও প্রবাসের সকল অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের আয়ারল্যান্ড থেকে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সাবেক সভাপতি মোঃ মাহাবুব আলম। তিনি সংগঠনের নবনির্বাচিত সকলকে শুভেচ্ছা জানান, এবং আশা করেন এই সংগঠনের নতুন নেতৃত্বে প্রবাসীদের উন্নয়নের ধার উন্মোচন হবে। এছাড়া আরো বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক সরওয়ার আলম বাবলু সহ সদস্যরা। তারা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য, শহিদুল আলম শিপু, সদস্য কামাল উদ্দিন, সদস্য সচিব বাবু কল্যাণ বড়ুয়া, তারা নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা অভিনন্দন সহ শুভ কামনা জানিয়ে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তারা নবগঠিত পরিষদ ২০২৫/২৮ -এ অন্তর্ভুক্ত করায় আহবায়ক কমিটির নেতৃবৃন্দ প্রাণপ্রিয় চট্টগ্রাম বাসীকে সকল ভেদাভেদ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে আগামীতে বৃহত্তর চট্টগ্রাম সমিতিকে আরো সুন্দর ও সু-সংগঠিত করে আর্ত মানবতায় ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করার আহবান জানান।

এসময় সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দরা সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তারা চট্টগ্রাম বাসীকে আশ্বস্ত করেন, সমিতির অগ্রগতির জন্য যা-যা করণীয়, নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে বৃহত্তর চট্টগ্রাম সমিতিকে ইতালিতে সংগঠনের ২০২৫/২৮ পরিষদ একটি মাইলফলক রেখে। যাবে।

শেষে অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট