1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু সাবেক চেয়ারম্যান দিদারের জামিন, শেষ হলো কারাবাস প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ মুফতি আবু তাহের নদভীর ইন্তেকাল: ইলম ও খেদমতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান সীতাকুণ্ডে জ্বালানি তেল মজুদ ও অনিয়ম ঠেকাতে পুলিশ সুপারের কড়া তদারকি, ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ পটিয়ায় সন্ত্রাসীর আঘাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে চট্টগ্রাম মেডিকেলে শেষ নিঃশ্বাস

রাউজানে কর্ণফুলি নদীর তীর থেকে যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা (রাউজান প্রতিনিধি)

চট্টগ্রামের রাউজানে কর্ণফুলি নদীর তীর থেকে
রুপন নাথ (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ জুন বুধবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কর্ণফুলি নদীর যুগীপাড়ার বোটঘাটা নামক স্থান থেকে লাশটি উদ্ধার হয়।
রুপন নাথ বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিন নাথ পাড়ার ননী গোপাল নাথের পুত্র।
স্থানীয় লোকজন জানান, সকালে নদীর তীরে
বালু দিয়ে মস্তক এবং গাছের ঢালপালা দিয়ে আবৃত একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
স্থানীয়দের মতে, রূপন নাথ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে মৃত্যুের পর মস্তক বালি দিয়ে ঢেকে রাখা কিংবা লতাপাতা দিয়ে শরীর আবৃত করার বিষয়টি সন্দেহের ইন্দ্রজাল সৃষ্টি করেছে স্থানীয় মহলে। কেউ কেউ এই ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করে ঘটনার সাথে কেউ জড়িত থাকলে রহস্য উদঘাটন করে বের করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, বাগোয়ান ইউনিয়নে নদীর তীরে একটা লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট