1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু সাবেক চেয়ারম্যান দিদারের জামিন, শেষ হলো কারাবাস প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ মুফতি আবু তাহের নদভীর ইন্তেকাল: ইলম ও খেদমতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান সীতাকুণ্ডে জ্বালানি তেল মজুদ ও অনিয়ম ঠেকাতে পুলিশ সুপারের কড়া তদারকি, ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ পটিয়ায় সন্ত্রাসীর আঘাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে চট্টগ্রাম মেডিকেলে শেষ নিঃশ্বাস

এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

পটিয়া অফিস

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে ২৮ জুন (শনিবার) শাহ আমির উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বর্ষাকানীল ছাতা বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে বিদ্যালয় মিলনায়তনে এক সভা এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান,বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, সাংবাদিক আবদুল হাকিম রানা, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. মোঃ লিয়াকত আলী, সাংবাদিক সেলিম চৌধুরী, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কামাল উদ্দিন তালুকদার,এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি এপে. মোজাম্মেল হক,এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩ এর সেক্রেটারি এপে. মোহাম্মদ আরিফ খান, ডিস্ট্রিক্ট -৩ এডিটর এপে. মোহামমদ আবু সাঈদ তালুকদার খোকন, পটিয়া ক্লাবের ট্রেজারার এপে. মোরশেদুর রেজা,এপে. ইউপি মেম্বার রেখা দাশ,এপে. আলী কদর জীবন, মৌলানা ইয়াহিয়া প্রমুখ।
এতে প্রধান অতিথি এপে. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন এপেক্স বাংলাদেশ মানবিক মানুষ তৈরি একটি সেবা মূলক সংগঠন, এপেক্স ক্লাব অব পটিয়া দীর্ঘদিন যাবত নানা সেবা পরিচালনা করে মানুষের কাছে সুনাম অর্জন করে চলেছেন।
মেধাবী শিক্ষার্থীরা আমাদের আগামীর কর্ণধার, তাদের শিক্ষা অর্জন যাতে ব্যাহত না হয় তার জন্য পরিবারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসা উচিত।
ডিস্ট্রিক্ট গর্ভণর এপে. সৈয়দ মিয়া হাসান বলেন এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক কাজগুলো সত্যিই প্রশংসনীয়, আগামীতেও এ ধরনের মহতি কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
পরে শিক্ষার্থীদের মাঝে ছাতা তুলে দেয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট