1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু সাবেক চেয়ারম্যান দিদারের জামিন, শেষ হলো কারাবাস প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ মুফতি আবু তাহের নদভীর ইন্তেকাল: ইলম ও খেদমতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান সীতাকুণ্ডে জ্বালানি তেল মজুদ ও অনিয়ম ঠেকাতে পুলিশ সুপারের কড়া তদারকি, ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা •
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে, আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারো ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর (ক:) কনফারেন্স গতকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল শাহী ময়দানে শুরু হয়।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের শুভ উদ্বোধন করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:), এতে সভাপতিত্ব করেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)। প্রথম দিবসে তকরির পেশ করেন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি, মাওলানা নাছির উদ্দীন মো: ইউসুপ আল কাদেরী, মাওলানা হাফেজ মো: ফারুক।

আবু তৈয়বের সঞ্চালনায় উদ্বোধনী দিনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ নুরুল আলম নুরু, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, মোহাম্মদ এয়াছিন, আমান উল্লাহ আমিরী, সরোয়ার উদ্দিন, কানুন উদ্দিন, হারুনুর রশীদ, ডা: হোসেন, আবু নোমান, নাজিম উদ্দীন, ইঞ্জিনিয়ার মো: ফারুক, সাকিব উদ্দিন, হেলাল উদ্দিন, নেয়ামত উল্লাহ প্রমুখ। প্রত্যহ বাদে মাগরিব থেকে শুরু হয়ে আগামী ৩ অক্টোবর পর্যন্ত রাতব্যাপী অনুষ্ঠিতব্য এই মাহফিলে আন্তর্জাতিক, দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন, পীর মাশায়েক ও বুদ্ধিজীবিগণ উপস্থিত ৎেকে তকরির পেশ করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট