1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু সাবেক চেয়ারম্যান দিদারের জামিন, শেষ হলো কারাবাস প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ মুফতি আবু তাহের নদভীর ইন্তেকাল: ইলম ও খেদমতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান সীতাকুণ্ডে জ্বালানি তেল মজুদ ও অনিয়ম ঠেকাতে পুলিশ সুপারের কড়া তদারকি, ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ

পটিয়ায় কর্মকর্তাদের অবরোধের কারণে ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি•

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছে স্থানীয় জনতা। পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ নানা ইস্যুতে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ব্যাংকের কর্মকর্তারা কাজে যোগ দিতে গেলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বাধা দেওয়া হয়।

এ সময় ব্যাংকারদের পক্ষে স্থানীয় লোকজন অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা ব্যাংকের লেনদেন বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল। ব্যাংকের ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং গেটে তালা ঝোলানো অবস্থায় আছে।

এদিকে এ ঘটনায় পুলিশের লাঠিচার্জে ৬জন গুরতর আহত হয়েছেন। আহতরা হলেন: ওয়াহিদুল হক রিপু (৩৮)—বড়লিয়া গ্রামের মোজাহের হকের পুত্র, সুমন (৩০)—হাঈদগাও গ্রামের সুলতান আহমেদ এর পুত্র, রিপন (৩৫)—পাইকপাড়া এলাকার জালাল উদ্দিনের পুত্র, মামুন সিকদার (৪৯)—ছনহরা এলাকার এহলাস মিয়ার পুত্র, মো. সোহেল (৪২)—ভাটিখাইন এলাকার শফিউর রহমানের পুত্র, মো. মুসা(৪২)—বাহুলী এলাকার আব্দুল মালেকের পুত্র এবং আবুল কাসেম (১৬)—কেলিশহর এলাকার মো. আসাদুলে পুত্র। এদের মধ্যে বিএনপি নেতা রিংকুর অবস্থা গুরতর বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ যেন বিশৃঙ্খলা না করেন সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, পরীক্ষার নামে ব্যাংকারদের চাকরিচ্যুত করার যে উদ্যোগ ম্যানেজমেন্ট নিয়েছে, তা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট