1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার ঐতিহ্যবাহী চ্যাসা ভুট ব্যবসায় এক অনন্য নাম আবদুল জব্বার পটিয়ায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে নিহত ২, আশঙ্কাজনক আহত ১ কোরবানির আমেজে পটিয়ার কামারপট্টিতে কর্মচাঞ্চল্য কোরবানিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পটিয়ার কামাররা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক পটিয়ায় শুরু হলো ভূমি সেবা মেলা-২০২৬, ডিজিটাল সেবায় বাড়ছে নাগরিক আস্থা হাটের তারকা হতে যাচ্ছে ৯০০ কেজির ‘আদর’, দাম হাঁকা ১০ লাখ টাকা শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা

স্বৈরাচারী আচরণের অভিযোগে গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে বুধবার বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট : বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর আহসান এইচ মনসুর-এর স্বৈরাচারী আচরণের অভিযোগ তুলে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিবাদ সভায় সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করবেন। গভর্নরের সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত, প্রশাসনিক আচরণ ও প্রতিকূল কর্মপরিবেশ নিয়ে প্রথম শ্রেণির কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কর্মকর্তাদের অভিযোগ, একাধিক নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্তে অংশীজনদের মতামত উপেক্ষা করা হয়েছে এবং কর্মপরিবেশ ক্রমেই জটিল হয়ে উঠছে। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
প্রতিবাদ সমাবেশ থেকে গভর্নরের পদত্যাগের দাবিও উত্থাপিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরাও এ কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট