
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
পটিয়ার ইন্দ্রপুল এলাকায় লবণবাহী ট্রাক থেকে ঝরে পড়া লবণাক্ত ও পিচ্ছিল পানির কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে; এতে মোটরসাইকেল চালকসহ পথচারীরা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ও নিহত হচ্ছেন, কারণ ট্রাকগুলোয় ত্রিপল ব্যবহার করা হয় না এবং কাঁচা মাটি ও লবণ পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে, যা একটি বড় ঝুঁকি তৈরি করেছে।
ট্রাক থেকে পড়া লবণ ও পানির কারণে মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার অংশ পিচ্ছিল ও ক্ষতিগ্রস্ত হয়,যা দুর্ঘটনা বাড়াচ্ছে।
বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও সাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। গত কয়েক বছরে এই এলাকায় শতাধিক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ও অনেকে আহত হয়েছেন।স্থানীয় পথচারি ইকবাল জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীবাহী যানবাহন চলাচল করে। ইতোমধ্যে কয়েকজন চালক পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সরওয়ার আলম বলেন,ইন্দ্রপুলের এই রাস্তাটা এখন ভয়ংকর হয়ে উঠেছে। লবণের পানিতে রাস্তা এমন পিচ্ছিল যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
তিনি আরো বলেন,সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত রাস্তায় জমে থাকা লবণাক্ত পানি নিষ্কাশন, বালু ছিটানো এবং সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ না নিলে পটিয়ার ইন্দ্রপুল এলাকায় যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।