1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি, লক্ষ্য ৪৫ হাজার শিশু পটিয়ায় তীব্র লোডশেডিং জনজীবন স্থবির, বিপাকে হাসপাতাল-ব্যবসা-শিক্ষা খাত রহস্যজনক মৃত্যু পটিয়ার খাল থেকে উদ্ধার নারীর লাশ শনাক্ত শরীরে আঘাতের চিহ্ন পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবিদায় ও নববর্ষ বরণ উৎসবের সূচনা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এম. ইয়াকুব আলীর ব্যক্তিগত পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ ভবিষ্যতেও সমাজকল্যাণে কাজের অঙ্গীকার পটিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ এমপি এনামুল হক এনামের পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ

সাড়ে ১৬ কোটি টাকার দুই সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পটিয়ায় উন্নয়নের সূচনা করলেন এমপি এনামুল হক এনাম

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ পটিয়া উপজেলায় প্রায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে প্রকল্প দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এলজিইডি সূত্র জানায়, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে শোভনদণ্ডী হয়ে মুরালি হাট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এ সড়কটি বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন সড়ক নির্মাণ শেষ হলে কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়া সহজ ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অপরদিকে ভাইয়ার দীঘি মোড় থেকে অলির হাট পর্যন্ত ১ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা। বাজারকেন্দ্রিক এ সড়কটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং যোগাযোগ ব্যবস্থায় গতি আনবে বলে মনে করছেন এলাকাবাসী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, পটিয়ার মানুষ যে আস্থা ও সমর্থন দিয়েছেন, তার প্রতিদান উন্নয়নের মাধ্যমেই দিতে চান তিনি। যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কাজ করা হবে বলেও জানান তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ও উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল। এছাড়া উপসহকারী প্রকৌশলী আমান উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী আমান উল্লাহ, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি শাহজাহান জুয়েল, আনোয়ার হোসেন মিয়া, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু ও ছাত্রদল নেতা এস এম নয়ন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে এ দুটি সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে পটিয়ার গ্রামীণ অর্থনীতি ও সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট