1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ মুফতি আবু তাহের নদভীর ইন্তেকাল: ইলম ও খেদমতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান সীতাকুণ্ডে জ্বালানি তেল মজুদ ও অনিয়ম ঠেকাতে পুলিশ সুপারের কড়া তদারকি, ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ পটিয়ায় সন্ত্রাসীর আঘাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে চট্টগ্রাম মেডিকেলে শেষ নিঃশ্বাস পটিয়ায় জমি বিরোধে হামলা, আহত ১—প্রাণনাশের অভিযোগ জ্বালানি তেল সংকটে পটিয়া, বন্ধ সব তেলের দোকান—চরম ভোগান্তিতে চালকরা মশার কামড়ে অতিষ্ঠ পটিয়া, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ হাজী মহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাচ্ছে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডে ঈদ জামাত উদযাপন পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি অনুমোদন উন্নয়ন ও গণমাধ্যম সহযোগিতায় জোর দিলেন এমপি এনামুল হক এনাম

চট্টগ্রাম-১২-এ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নিরপেক্ষ ভোটের পরিবেশ চাইলেন দাড়িপাল্লা প্রার্থী

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সামনে এসেছে। ভয়ভীতি প্রদর্শন, অর্থ বিতরণ ও বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিতের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. ফরিদুল আলম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) পটিয়া পৌর সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল ভোটারদের ওপর চাপ সৃষ্টি করছে। কোথাও নগদ অর্থ বিতরণ, কোথাও বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
প্রার্থীর অভিযোগ, কিছু এলাকায় ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ বিতরণকে ভোটের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা চলছে। এতে সাধারণ ভোটারদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।
ডা. ফরিদুল আলম বলেন, “ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা এখন জরুরি।” অন্যথায় নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভোটারদের ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান প্রার্থী।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও নির্বাচনী সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট