1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনামের পরিদর্শন: জনবল সংকট ও দালালচক্র বন্ধে কঠোর বার্তা সাড়ে ১৬ কোটি টাকার দুই সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পটিয়ায় উন্নয়নের সূচনা করলেন এমপি এনামুল হক এনাম ঘন ঘন ভূমিকম্পে উদ্বেগ: ২৬ দিনে ৮ বার কাঁপলো দেশ রমজান-ঈদে ‘সম্মান’ নামের চাপ: মেয়ের বাবার ঘাড়ে সামাজিক বোঝা সমাজের নামে চলা এই কেমন নিয়ম? তরুণ প্রজন্মের প্রতিবাদে বদলাচ্ছে কিছু ধারা স্বৈরাচারী আচরণের অভিযোগে গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে বুধবার বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ চাকরি ফেরতের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ইসলামি ব্যাংকের ৫ হাজার কর্মী নিয়ে এমপি জসিমের খোলা চিঠি দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদকের মা নুরজাহান বেগম আর নেই ছনহরায় যুবতীর আত্মহত্যা, পরিবারের আহাজারি দলীয় প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমানের-এর পাশে এমপি এনামুল হক এনাম জনতার রায়ে বিজয়ী এমপি এনামুল হক এনামকে যুবনেতা এস এম রেজা রিপনের উষ্ণ অভিনন্দন

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনামের পরিদর্শন: জনবল সংকট ও দালালচক্র বন্ধে কঠোর বার্তা

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি :
জনগণের প্রত্যাশা পূরণে মাঠে নেমেছেন পটিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। নির্বাচনের পর প্রথমবারের মতো তিনি পরিদর্শন করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
রবিবার (১ মার্চ) দুপুরে হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব। এর আগে এমপি এনাম হাসপাতালে পৌঁছালে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন চিকিৎসকরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, “পটিয়ার মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন উন্নয়ন ও সেবার রাজনীতি প্রতিষ্ঠার জন্য। স্বাস্থ্যখাতের উন্নয়ন আমার অগ্রাধিকারের তালিকায় শীর্ষে থাকবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন সেটি নিশ্চিত করা হবে।”
তিনি বলেন, স্বাস্থ্যসেবায় কোনো অবহেলা বরদাশত করা হবে না। জনবল সংকট, নিরাপত্তা সমস্যা ও অবকাঠামোগত দুর্বলতা দূর করতে প্রয়োজনীয় বরাদ্দ ও প্রশাসনিক সহযোগিতা আনার চেষ্টা করবেন। হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
এমপি এনাম আরও বলেন, “সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসাস্থল। এখানে কোনো ধরনের অনিয়ম, দালালচক্র কিংবা রোগীদের হয়রানি সহ্য করা হবে না। রোগী ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা আমার অগ্রাধিকার।”
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। সীমিত জনবল ও অবকাঠামো নিয়ে সেবা দিতে হচ্ছে। চিকিৎসকদের কক্ষে রোগীর সিরিয়াল মেইনটেইনের জন্য সহকারী নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই এবং চতুর্থ শ্রেণির কর্মচারীর ঘাটতি রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান না হলে সেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এমপির কাছে পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তারক্ষী, ওয়ার্ড বয় ও আয়ার ঘাটতি, দুর্বল অবকাঠামো, বারবার মেরামতের প্রয়োজনীয়তা, আশপাশের বেসরকারি হাসপাতালের প্রতিনিধি বা দালালদের দৌরাত্ম্য এবং রোগীর স্বজনদের অতিরিক্ত চাপের বিষয় তুলে ধরেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এখানে প্রতিদিন আল্ট্রাসনোগ্রাফি সেবা, আধুনিক যন্ত্রপাতিতে ব্লাড টেস্ট, ব্লাড ট্রান্সফিউশন সুবিধা এবং বিনামূল্যে সিজার অপারেশন চালু রয়েছে, যা পটিয়ার সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর।
মতবিনিময় সভা শেষে এমপি এনাম হাসপাতালের বিভিন্ন অফিস কক্ষ, প্যাথলজি, এক্স-রে বিভাগ, জরুরি বিভাগ ও ওয়ার্ড পরিদর্শন করেন। ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট