1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু সাবেক চেয়ারম্যান দিদারের জামিন, শেষ হলো কারাবাস প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ মুফতি আবু তাহের নদভীর ইন্তেকাল: ইলম ও খেদমতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান সীতাকুণ্ডে জ্বালানি তেল মজুদ ও অনিয়ম ঠেকাতে পুলিশ সুপারের কড়া তদারকি, ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ

পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার ব্যবসায়ী দিদারুল আলম দিদার (৪৫) হত্যাকাণ্ডে সাবেক এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগর গ্রামের বাসিন্দা ও চাঁদ মিয়া হাজীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় দিদারুল আলম দিদারকে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। ঘটনাটি পরিকল্পিত হামলা বলে দাবি করেন স্বজনরা।
এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হিসেবে দিদারের সাবেক কর্মচারী মোহাম্মদ আবু তৈয়বকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কর্ণফুলী থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট