1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবিদায় ও নববর্ষ বরণ উৎসবের সূচনা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এম. ইয়াকুব আলীর ব্যক্তিগত পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ ভবিষ্যতেও সমাজকল্যাণে কাজের অঙ্গীকার পটিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ এমপি এনামুল হক এনামের পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু

পটিয়ায় আগুনে পুড়ে বৃদ্ধ নারীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

পটিয়া অফিস

চট্টগ্রামের পটিয়ায় আগুনে পুড়ে গীতা চৌধুরী (৭০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বটতল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয়রা ঘরের দরজা বন্ধ অবস্থায় আগুনের দুর্গন্ধ অনুভব করে দ্রুত গীতা চৌধুরীর বড় মেয়ে ফাল্গুনী চৌধুরী ও ইউপি সদস্যকে বিষয়টি জানান।

এরপর স্থানীয় এক কাঠমিস্ত্রীর সহায়তায় দরজা খুলে তাদের সামনে গীতা চৌধুরীর অগ্নিদগ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে গ্যাস ও পোড়ার গন্ধ ছড়িয়ে ছিল।

পটিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের তিন কন্যাসন্তান রয়েছে, যারা সবাই বিবাহিত ও শ্বশুরবাড়িতে থাকেন। কোনো পুত্রসন্তান নেই

পটিয়া থানার এসআই ইভা সাহা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, টাঙানো মশারির ভেতরে ধূমপান বা রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট