1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এম. ইয়াকুব আলীর ব্যক্তিগত পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ ভবিষ্যতেও সমাজকল্যাণে কাজের অঙ্গীকার পটিয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ এমপি এনামুল হক এনামের পটিয়ার ব্যবসায়ী দিদারুল আলমকে পিটিয়ে হত্যা অভিযুক্ত আটক বর্ষবরণে প্রস্তুত পটিয়া, শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরস শরীফের সহসভাপতি হলেন শওকত আকবর মুন্না রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযানে ধরা পড়ল রিয়াদ পটিয়ায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্দেহভাজন ৭ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে-ডিসেম্বরে, প্রশাসক নিয়োগে যাচ্ছে না সরকার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলার প্রস্তুতি শুরু সাবেক চেয়ারম্যান দিদারের জামিন, শেষ হলো কারাবাস

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের অঙ্গীকার পটিয়ায় বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সকল বিরোধ ভূলে পটিয়ায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মঙ্গলবার(৭ই জানুয়ারি) সন্ধ্যায় পটিয়ায় আয়োজিত এক বিশাল মতবিনিময় সভা ও মেজবান অনুষ্ঠানে নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন—ঐক্যই হবে বিজয়ের মূল চাবিকাঠি।
প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, বিএনপির শক্তি হলো ঐক্য। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে গণতন্ত্র বড়। পটিয়ায় আজ সেই ঐক্যের সূচনা হলো। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে।

বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনাম বলেন, এই ঐক্যই প্রমাণ করে পটিয়ার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। সবাই একসঙ্গে থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। জনগণ আজ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। ধানের শীষই মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনকে একযোগে মাঠে নামতে হবে।
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা জিল্লুর রহমান ও জেলা বিএনপির সদস্য এস এম সুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবীর, বিএনপি নেতা নাছির উদ্দিন, হারুনুর রশিদ চৌধুরী, নুরুল আমিন মধু, অ্যাডভোকেট জসিম উদ্দিনসহ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট