1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনামের পরিদর্শন: জনবল সংকট ও দালালচক্র বন্ধে কঠোর বার্তা সাড়ে ১৬ কোটি টাকার দুই সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পটিয়ায় উন্নয়নের সূচনা করলেন এমপি এনামুল হক এনাম ঘন ঘন ভূমিকম্পে উদ্বেগ: ২৬ দিনে ৮ বার কাঁপলো দেশ রমজান-ঈদে ‘সম্মান’ নামের চাপ: মেয়ের বাবার ঘাড়ে সামাজিক বোঝা সমাজের নামে চলা এই কেমন নিয়ম? তরুণ প্রজন্মের প্রতিবাদে বদলাচ্ছে কিছু ধারা স্বৈরাচারী আচরণের অভিযোগে গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে বুধবার বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ চাকরি ফেরতের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ইসলামি ব্যাংকের ৫ হাজার কর্মী নিয়ে এমপি জসিমের খোলা চিঠি দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদকের মা নুরজাহান বেগম আর নেই ছনহরায় যুবতীর আত্মহত্যা, পরিবারের আহাজারি দলীয় প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমানের-এর পাশে এমপি এনামুল হক এনাম জনতার রায়ে বিজয়ী এমপি এনামুল হক এনামকে যুবনেতা এস এম রেজা রিপনের উষ্ণ অভিনন্দন

পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম), প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,প্রবীণ রাজনীতিবিদ শামসুদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) রাত সাড়ে ৮টায় মেয়ের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে পটিয়ায় মুক্তিযোদ্ধা মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মহান মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পটিয়া অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পরও তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর সততা, দেশপ্রেম ও ত্যাগের ইতিহাস পটিয়াবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকালে পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পারিবারিক সূত্র জানায়, মরহুমের জানাজা আজ বাদে জুম্মা মরহুমের নিজ বাড়ীস্থ আলীম উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে,পরে পারিবারিক কবরস্থানে দাফন হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট