1. bdnosan007@gmail.com : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/ : https://www.koborpatiya.online/ https://www.koborpatiya.online/
  2. info@www.koborpatiya.online : খবর পটিয়া :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমাই খালে আধুনিক HED প্রকল্পের যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি এনাম, অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারি মুজাফরাবাদে গণহত্যা দিবস পালিত শহীদদের স্মরণে শ্রদ্ধা ও আলোচনা খাল পুনঃখননে অগ্রগতি দেখতে পটিয়ায় এমপি এনামের সরেজমিন পরিদর্শন পটিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার চেয়ে সাংবাদিকদের সমাবেশ পটিয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে মরা খালের সংস্কার কাজ শুরু সন্দেহের জেরে আটক, নির্দোষ দাবি কানু বিশ্বাসের পরিবারের পটিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

পটিয়ায় বেপরোয়া ট্রাকের চাপায় ঝরল শিশুর প্রাণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও ঝরল একটি নিষ্পাপ প্রাণ। পটিয়া মডেল মসজিদ এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকের চাপায় মো. মোস্তাকিন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সংঘটিত এ দুর্ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত মোস্তাকিন সাতকানিয়া উপজেলার মো. জুবায়ের হোসেনের ছেলে। পরিবারটি দীর্ঘদিন ধরে পটিয়া মডেল মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করে আসছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ইমরান মিশু জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো ড-১২-৬৪০৯) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মডেল মসজিদ এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া শিশু মোস্তাকিনকে সজোরে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে সেটি আটক করে।

খবর পেয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং ঘাতক ট্রাকটি জব্দ করে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।
এ মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় শোকের মাতম নেমে আসে। ক্ষুব্ধ স্থানীয়রা জানান, মহাসড়কের এই অংশে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো গতি নিয়ন্ত্রণ বা নিরাপদ পারাপারের ব্যবস্থা নেই। দ্রুত সময়ের মধ্যে,জেব্রা ক্রসিং ও যানবাহনের গতি নিয়ন্ত্রণ না করা হলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তারা মন্তব্য করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট